,

৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ শুরু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সঙ্গে প্রায় ৯ ঘণ্টা পর সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় রেল চলাচল শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, রাজশাহী থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুতির ঘটনায় ৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে, সোমবার (১২ সেপ্টম্বর) রাত পৌনে ১০টার দিকে চারঘাট উপজেলার সরদহ স্টেশনে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

অসীম কুমার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের ওপর উঠে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়