,

যশোরের ‘টুনটুনি’ হতে পারে বিশ্বের সবচেয়ে ছোট গরু

news-image

যশোর জেলা প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার রাণীর পর এবার যশোরের মণিরামপুরে খর্বাকৃতির একটি গরুর দেখা মিলেছে। ছয় মাস বয়সী এই এঁড়ে গরুটি উপজেলার খানপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সরোয়ারের বাড়িতে পোষা একটি গাভি জন্ম দিয়েছে।

সরোয়ারের বাড়ির ছোট শিশুরা আদর করে গরুটির নাম রেখেছে ‘টুনটুনি’। গরুটির মালিক সরোয়ার নাম রেখেছেন ‘ঝন্টু’। তবে ‘টুনটুনি’ নামেই এলাকার সবার কাছে পরিচিত এই গরুটি। সরোয়ারের বাড়িতে টুনটুনিকে দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ।

টুনটুনির উচ্চতা ১৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য ৩১ ইঞ্চি। ওজনে আনুমানিক ২৫ থেকে ২৬ কেজি হবে। ছয় মাস বয়সী এই গরুটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু বলে ধারণা করছেন অনেকেই। ২০১৫ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ভারতের কেরালার ‘মানিক্যান’ গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি এবং ওজন ছিল ৪০ কেজি। পরে আশুলিয়ার ‘রাণী’ নামের গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। ওই গরুটির উচ্চতা ছিল ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। যে কারণে টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে বলে অনেকের ধারণা।

মালিক সরোয়ার হোসেন জানান, তার বাড়িতে তিনটি গাভি রয়েছে। এর মধ্যে একটি গাভি খর্বাকৃতির এঁড়ে বাছুরটির জন্ম দেয়। কয়েকদিন আগে পাবনা জেলা থেকে কয়েকজন লোক বাড়িতে আসেন। তারা বাছুরটি কিনতে চান। তাদের কাছে বাছুরটির দাম চান পাঁচ লাখ টাকা। তারা তিন লাখ টাকা দিতে চাইলেও বিক্রি করেননি। গরুটি স্বাভাবিক গরুর মতোই খাওয়া দাওয়া করে। তারপরও উচ্চতা, দৈর্ঘ্য এমনকি ওজনও বৃদ্ধি পায়নি গরুটির।

গাভির বীজ বিক্রয়কারী সাইফুল কবীর জানান, তিনি আমেরিকান ডেইরি লিমিটেড কোম্পানির বীজ বিক্রি করেন। সরোয়ারের তিন গাভির জন্য এই বীজ দেওয়া হলেও এই খর্বাকৃতির এঁড়ে বাছুর জন্ম নেয়।

ঢাকার বাসিন্দা আরাফাত হোসেন বলেন, আমি এর আগে এমন ছোট গরু দেখিনি। বামন মানুষ দেখেছি, তবে বামন গরু এই প্রথম দেখলাম। নানার বাড়িতে বেড়াতে এসে হঠাৎ এমন সৌভাগ্য হবে কল্পনাও করতে পারিনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি এটা নিয়ে গবেষণা করে তাহলে আমাদের ধারণা এটা বিশ্বের সবচেয়ে ছোট গরু হবে।

এ ব্যাপারে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাময়ান বলেন, এটা আমাদের সরকারি বীজ দেওয়া না। এটা হচ্ছে আমেরিকান ডেইরির একটা বীজ। একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা এটা দেখতে যাই। আমরা শুনেছি যে এটা ১০০% শাহিওয়াল জাতের বীজ দেওয়া ছিল এবং বাছুরটির মা গাভিটি দেশী জাতের।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি এটা জেনেটিক্যাল কারণে এটা হতে পারে। তবে এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু কিনা বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়