,

নাটোরে ট্রেনের ইঞ্জিনে আগুন

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ রোববার সকাল ১০টা ১০ মিনিটে লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, ‘পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি সকালে আব্দুলপুর স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে রাজশাহী অভিমুখী রেললাইনে উঠলে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা। এর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের ভেতরে আগুন জ্বলতে শুরু করে।’ পরে ট্রেনের চালক, সহকারী ও স্টেশনের কর্মীরা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার আরও বলেন, ‘উত্তরা এক্সপ্রেস ট্রেনটিকে রাজশাহীতে নিতে ঈশ্বরদী থেকে একটি ইঞ্জিন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে আগুন লেগেছে বলে।’

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার বলেন, ‘উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি অনেক পুরোনো। বিদেশিরা এ ধরনের ইঞ্জিন ২০ থেকে ২৫ বছর চালায়। আর আমরা চালাচ্ছি ৪৫ বছর।’ তিনি রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়