শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ: সাতক্ষীরার ৪ আসামি কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

একইসঙ্গে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য আগামী ১১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর মো. মোখলেসুর বাদল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এস এম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের জি এম মহিউদ্দিন, মো. ফজর আলী গাজী ও শ্রীফলকাটির আব্দুল কুদ্দুস গাজী।

এ চার আসামিকে গ্রেপ্তার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে ছিলেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই আলোকে ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান প্রসিকিউটর।

প্রসিকিউশন জানায়, আসামিরা পালিয়ে যেতে পারেন- এমন আশঙ্কায় বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

সাতক্ষীরার শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামিকে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উল্লেখিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা করেন সুরেন্দ্রনাথের মেয়ে চন্দনা রাণী।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন