,

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

news-image

ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৩৫) ও জাহাঙ্গীর আলম (৪৩) নামের দুজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার মসলেমপুর এবং মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকায় এ দুই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম এবং মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ভেড়ামারায় সকালে মাছ ধরার সময় বজ্রপাতে আশরাফুল ইসলাম খালের মধ্যে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাঠে জমিতে কাজ করছিলেন কৃষক জাহাঙ্গীর আলম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন

পদোন্নতিতে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসিফের প্রশ্ন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি