,

বজ্রাপাতে স্কুল ছাত্রের মৃত্যু, আহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে শুভজিত সরকার নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ভাতশালা হাইস্কুল মাঠে খেলা করার সময় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আবিদ হাসান ও জয় কুমার দাস নামের আরও দুই শিক্ষার্থী।

নিহত শুভজিত সরকার ভাতশালা এালাকার রাজকুমার সরকারের ছেলে।

ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, টিফিনের ফাকে স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিলো। বৃষ্টি শুরু হলে অধিকাংশ শিক্ষার্থী স্কুলের বারান্দায় উঠে গেলেও মাঠে দুই তিন শিক্ষার্থী ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শুভাজিত সরকারসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে দেবহাটা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভজিতকে মৃত ঘোষণা করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলে খেলার সময় হঠাৎ বজ্রপাতে একজন ছাত্র মারা গেছে। এ সময় আরও দুই জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়