,

২০ হাজার টাকার জন্য চা দোকানিকে জবাই করে হত্যা, গ্রেপ্তার ১

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : মাত্র ২০ হাজার টাকার জন্য জবাই করে হত্যা করা হয় সাতক্ষীরার আলোচিত চা দোকানি ইয়াছিন আলীকে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক মোর্শেদ সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি জাকির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন খুলনা শহরের বাচ্চু শেখের পুত্র। সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল তিনি।

র্নেল মোস্তাক মোর্শেদ জানান, ভিকটিম খুনির পূর্ব ব্যবসায়িক অংশীদার। ব্যবসার সুবাদে খুনি ভিকটিমের কাছে ২০ হাজার টাকা পেতো বলে জানায়। কয়েকবার তাগিদ দেওয়া সত্বেও টাকা পরিশোধ করতে পারেনি চা দোকানি ইয়াছিন। যে কারণে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে বাইপাস সড়কে ঘর উঠানোর কাজ করার কথা বলে নিয়ে আসে ইয়াছিন আলীকে। রাত গভীর হলে সুযোগ বুঝে রাত আনুমানিক ১২টার দিকে ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ দেয়। ইয়াছিন আলী মাটিতে পড়ে গেলে তখন এলোপাতাড়ি কুপিয়ে ইয়াছিনের শরীর হতে মস্তক আলাদা করে অভিযুক্ত জাকির হোসেন। পরবর্তীতে মাথাবিহীন মরদেহ টেনে রাস্তার পার্শ্বে পানিতে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে ব্রিজের নিচে ডোবার মধ্যে মাথা লুঙ্গি দিয়ে পেঁচিয়ে বস্তাবন্দি করে পানিতে ডুবিয়ে দেয়।

পরের দিন ৩১ আগস্ট এলাকার লোকজন রাস্তায় পার্শ্বে পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাথাবিহীন লাশের হত্যাকারীকে সাতক্ষীরার আলীপুর থেকে গ্রেপ্তার করে।

আইনগত প্রক্রিয়া শেষে জাকিরকে সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা মোস্তাক আহমেদ।

প্রসঙ্গত, সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন ঘের থেকে বুধবার সকালে ইয়াসিন আলী নামের এক চা বিক্রেতার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পৌরসভার সুলতানপুর এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সামনে চা বিক্রি করতেন। ওই দিন রাতে নিহতের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়