,

স্বামীর কিডনি বিক্রির টাকায় গোপনে বিয়ে সারলেন স্ত্রী, অতঃপর…

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে দ্বিতীয় স্ত্রী রুবিনা খাতুনকে তিন লাখ টাকা দিয়েছিলেন স্বামী আতাউর রহমান (৪০)। সেই টাকা পাওয়ার পর স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছেন রুবিনা। এ ঘটনা জানার পর অভিমানে বিষপান করে মারা গেছেন আতাউর।

গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে।

মৃতের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে দুটি বিয়ে করেছেন। আতাউরের প্রথম স্ত্রী উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুন। সেই ঘরে দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনাকে বিয়ে করেন ছেলে।

মৃতের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য কোথাও বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আতাউরের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়