,

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আলেয়া খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় টুটুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একই মামলায় ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং লাশ গুমের জন্য দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত টুটুল সাঁথিয়া উপজেলার চরপাইকারহাটি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। আলেয়া খাতুন একই গ্রামের আরদোশ মল্লিকের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ নভেম্বর দুপুরে গৃহবধূ আলেয়া খাতুন লাকড়ি কুড়ানো ও জমি দেখতে যান পাশের কুমির বিল মাঠে। এ সময় টুটুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে শাড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে আলেয়াকে হত্যা করে ধান ক্ষেতে লুকিয়ে রাখেন তিনি।

ওই দিন রাত ৩টার দিকে ধান ক্ষেতের আরও দূরে লাশটি লুকিয়ে রাখেন টুটুল। এ ঘটনায় একই বছরের ৬ নভেম্বর সন্দেহজনকভাবে টুটুলকে পুলিশ আটক করে। পরে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

টুটুলের দেওয়া তথ্যের ভিত্তিতে লুকিয়ে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৭ সালের ৭ নভেম্বর আলেয়ার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানায় টুটুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি খন্দকার আব্দুর রকিব এবং আসামিপক্ষের আইনজীবী চোধুরী রাজিয়া সুলতানা টুলটুলি মামলা পরিচালনা করেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান