,

বড়াইগ্রামে এক দিনে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে এক দিনে স্বামী-স্ত্রীসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে ঋণ ও সুদের চাপে দিশেহারা হয়ে ফারুক হোসেন (৩৫) ও তার স্ত্রী বীথি খাতুন (২৪) ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে স্ত্রী মারা গেলেও স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ফল ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে।

একই দিন দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে মারা যান বিজয় হোসেন কানু (২৪)। উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলের ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। নিহত বিজয় গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইন্দিরাপাড়ার জান মোহাম্মদের ছেলে। ৬ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় একই ইউনিয়নের সংগ্রামপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ শাবনুর আক্তার (২৫)। তিনি ওই গ্রামের নবাব আলীর ছেলে চান মিয়ার স্ত্রী ও পারকোল গ্রামের আলম শেখের মেয়ে। নিহতের পরিবার জানায়, যৌতুক চেয়ে নির্যাতন করায় তিনি আত্মহত্যা করেছেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতদের মধ্যে শুক্রবার বিকেলে দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। অপর দুজনের ময়নাতদন্ত গতকাল শনিবার সকালে সম্পন্ন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়