,

অশ্লীল ভিডিও ভাইরালের দায়ে যুবকের কারাদণ্ড

news-image

রাজশাহী ব্যুরো : অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে নওগাঁর এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুনানি শেষে আজ সোমবার বিকালে ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মোহন আলী। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামের বাসিন্দা।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর ঈশরাত আরা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৭ সালের জুন মাসে একই এলাকার এক মেয়ের একটি অশ্লীল ভিডিও তৈরি করে মোহন ও তার সহযোগীরা। কম্পিউটার থেকে অশ্লীল ভিডিও তৈরী করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জনের মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী আত্মহত্যার চেষ্টা চালায়।

এরপর ওই বছরের ১৯ জুলাই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে বদলগাছী থানায় দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ মোহন আলীকে সাত বছরের কারাদণ্ড দিলেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়