,

ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, রাতেই সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। এ মামলায় অযথা কেউ হয়রানির শিকার হবে না জানিয়ে তিনি বলেন, ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদের আটক করা হবে। এছাড়াও তারা রাস্তার ওপরে গাছের গুড়ি পুঁতে ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল তা অপসারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা বলেন, উপজেলা পর্যায়ে একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা ছাড়া ক্রীড়া সংস্থার অন্য তেমন কোনো মাঠ নেই। তবে সেটি সরকারি সম্পত্তি নাকি এলাকাবাসী বা কোনো প্রতিষ্ঠানের সেটা বলতে পারছি না। তবে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য অন্য কোনো সরকারি জায়গা থাকলে, খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করাই ভালো।

এ বিষয়ে জানতে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না