,

বড়পুকুরিয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু

news-image

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পুরোদমে তিন শিফটে শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন। এবারে পরীক্ষামূলকভাবে নয় তিন শিফটে উৎপাদনে গেছে খনিটি।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

তিন শিফটে কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার। তিনি বলেন, বর্তমানে খনিতে পুরোপুরি তিন শিফটে কয়লা উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে।

তিনি আরও বলেন, খনির ১৩০৬ নম্বর ফেইস থেকে গত ২৭ জুলাই কয়লা উত্তোলন শুরু করা হলেও স্থানীয় ও চাইনিজ শ্রমিকদের মধ্যে ব্যাপক হারে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। সঠিকভাবে করোনা ব্যবস্থাপনা সম্পন্ন করে ৬ আগস্ট থেকে কয়লা উত্তোলন আবার শুরু করা হয়। করোনা পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক স্থানীয় শ্রমিক ও চাইনিজ শ্রমিক দিয়ে প্রাথমিকভাবে এক শিফটে কয়লা উত্তোলন শুরু করা হয়।

শনিবার (২০ আগস্ট) থেকে ৩ শিফটে উৎপাদন শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে উক্ত পেজ থেকে প্রতিদিন ৩০০০ থেকে ৩৫০০ টন করে কয়লা উত্তোলন করা সম্ভব হবে। যাদের মধ্যে কোনো করোনা উপসর্গ নেই এবং যারা করোনার নির্দিষ্ট সময় অতিক্রম করেছেন, তাদের দিয়ে কয়লা উত্তোলন করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়