,

কলেজশিক্ষিকার মৃত্যু, স্বামী মামুন কারাগারে

news-image

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরে ভাইরাল হওয়া কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন।

এর আগে দুপুর ১টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সোমবার (১৫ আগস্ট) দুপুরে নাটোর সদর থানা থেকে আনা হয় কলেজশিক্ষিকা খায়রুন নাহারের স্বামী মামুনকে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান। মামুনের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জামিন আবেদন করেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।

রোববার রাতে কলেজশিক্ষিকার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে নাটোর সদর থানায় অপমৃত্যুর মামলা করেন। মামলায় কাউকে অভিযুক্ত না করায় আটক মামুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ। কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যু- হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হতে না পারায় মামুনকে আটক রাখতে আদালতে সোপর্দ করা হয়।

রোববার বিকেলে কলেজশিক্ষিকার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। রাতে গুরুদাসপুর পৌরসভার খামার নাজপুর কবরস্থানে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়