,

হাসপাতালের সিঁড়িতে নবজাতক ফেলে গেল কে

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতাল থেকে ৩/৪ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে হাসপাতালের নতুন ভবনের সিঁড়িতে মানুষের চেঁচামেচি শুনে এগিয়ে যান ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে গিয়ে তিনি এক নবজাতককে (মেয়ে) কান্না করতে দেখেন।

হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত জানান, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতা ছিল। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বলেন, বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার জন্য একজন লোক রাখা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে কারা ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়