,

কাজের কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ, খুবি শিক্ষার্থী কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী জুয়েল হোসেনকে (২৩) কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমী আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই নারীর দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে খুলনার হরিণটানা থানার পুলিশ। গ্রেপ্তার জুয়েল হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং সাতক্ষীরা জেলার মামদকাঠি উপজেলার বালিয়া গ্রামের মো. সোবহান আলী গাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে কাজের কথা বলে ইসলামনগর এলাকার এক ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে যান জুয়েল। এরপর সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর ভিকটিম থানায় এসে মামলা করেন।

ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়