,

জনসনের ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : আগামী বছর থেকে ট্যালকম বেবি পাউডার উৎপাদন ও বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই বেবি পাউডারে ক্যান্সারের উপাদান মেলার অভিযোগে বছর দুই আগে যুক্তরাষ্ট্রে এ পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়। এখন সব দেশেই বিক্রি বন্ধের ঘোষণা দিলো মার্কিন এই হেলথকেয়ার জায়ান্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্যালকম পাউডারে অ্যাজবেস্টসের মত ক্ষতিকর উপাদান থাকায় ডিম্বাশ্বয় ক্যান্সার হচ্ছে বলে হাজারো নারী অভিযোগ করেছেন। তবে জনসন অ্যান্ড জনসন সব সময় দাবি করেছে, গবেষণায় তাদের পণ্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের যেসব কারখানায় ট্যালকম পাউডার উৎপাদন হতো, আগামীতে সেখানে তৈরি হবে কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার। এটা তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। ইতোমধ্যে বিভিন্ন দেশে তাদের কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার বিক্রি শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর