,

কলেজছাত্রীকে অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলা সদরের ফাঁকা রাস্তা থেকে কলেজছাত্রীকে (১৮) অপহরণের দুই দিন পর বগুড়া আদালত চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের এ মামলায় এজাহারভুক্ত আসামি সুলতান কাজী (২২) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সুলতান কাজী উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।

এ মামলার প্রধান আসামি ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। তিনি চুনিয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, কলেজছাত্রী ধুনট সদরপাড়ার এক ব্যবসায়ীর মেয়ে। এ বছর এইচএসসি পাস করে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে মেয়েটি। অন্যদিনের মতো গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলেন ওই ছাত্রী। তিনি সরকারপাড়া এলাকায় পৌঁছলে আবু সালেহ স্বপন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে ফাঁকা রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে আবু সালেহ স্বপনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানা পুলিশ ওই অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় ওই অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় আবু সালেহ স্বপনসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের পর জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী ভিকটিমের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ মামলার আসামি সুলতান কাজীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়