,

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে (৪৫) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে। রায়ে তার ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর সরকারি কৌঁসুলি (পিপি) পদ্ম কুমার দেব বলেন, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলা কেটে হত্যা করে সোবহান। তার লাশটি বাড়ির বাথরুমের সামনে ফেলে রাখা ছিল। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ দুপুরে রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান এই আইনজীবী।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়