সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার আসরে চাঁদাবাজি করতে গিয়ে এসআই অবরুদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় শহরের নাটাইপাড়ায় আইপিএলের জুয়ার আসরে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা ও তার সোর্স ইকবালকে অবরুদ্ধ করা হয়েছে। পরে বগুড়া সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

এ ঘটনায় এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে দেওয়া হয়েছে। সোর্স ইকবালকে সদর থানা হাজতে আটক করে রাখা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের নাটাইপাড়ায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়া সদর থানার উপপরিদর্শক মাসুদ রানা তার সোর্স ইকবালকে সঙ্গে নিয়ে আজ দুপুরে নাপিতপাড়ায় তরুণ কুমার শীলের বাসায় যান। তারা পুলিশ পরিচয়ে বাসার ভিতরে প্রবেশ করে তরুণ শীলের মোবাইল ফোন জব্দ করে। এ সময় ওই বাসার ভিতর কয়েকজন যুবক মোবাইল ফোনে আইপিএলের জুয়া খেলছিলেন। এ সময় পুলিশের সোর্স ইকবাল তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এক পর্যায় বাড়ির লোকজন পুলিশের উপস্থিতি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে এসআই মাসুদ রানা তাদেরকে মারপিট শুরু করে।

অরুণ শীলের পরিবার অভিযোগ করেন, পুলিশ বাড়ির নারীদেরকেও মারপিট শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশ ও তার সোর্সকে অবরুদ্ধ করে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ সুপারের নির্দেশে এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে দেওয়া হয়েছে। মাসুদ রানার সোর্স ইকবালকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

নিকাব ইস্যুতে বিএনপি এমপিকে নাহিদের তীব্র সমালোচনা

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা