,

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

news-image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন আলী (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন আলী ওই গ্রামের ইসলাম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইমন আলী গাড়াবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জুল হোসেনের মোটরসাইকেলে করে কালিগাংনী মাঠের রাস্তায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের মিঠুনের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেছনে থাকা ইমন পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমনের মৃত্যু হয়। এ সময় আহত মোটরসাইকেল চালক জুল হোসেন ও মিঠুন আলীর অবস্থার অবনতি হওয়ায় মেহেরপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়