,

কোটি টাকার পণ্যসহ ডুবে গেল ট্রলার

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি পণ্য নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের পণ্য নামানোর জন্য নোঙ্গর করার পরে ট্রলারটি সেখানে ডুবে যায়।

জানা যায়, ট্রলারের ব্যবস্থাপক সান্টু মাঝিসহ অন্যান্য ট্রলার শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ট্রলার ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা পণ্য উদ্ধারের কাজ শুরু করেন।

সান্টু মাঝি বলেন, ট্রলারটি আজ ভোর রাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে বেলা ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি পণ্য ছিল। এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।

সন্ন্যাসী বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণ ক্ষমতার স্টিল বডির এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ডুবে যাওয়া পণ্য উদ্ধারের কাজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়