,

চুয়াডাঙ্গায় সাপের দংশনে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের দংশনে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা দুজনেই চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিলো এবং সেখানে আবাসিকে থেকে লেখাপড়া করতো।

মাদরাসার পরিচালক হাজী আক্তার ফারুক বলেন, ভোরে আব্দুল্লাহ ও জুনায়েদ বমি করছিল। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে কিছুতে কামড় দিয়েছে। তাই বমি হচ্ছে। আব্দুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে সাপের কামড়ের চিহ্ন ছিল। আমার সন্দেহ হলে মাদরাসার অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নিই। ওই গ্রাম্য চিকিৎসক তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে দুজনকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদরাসা ছাত্রকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাদেরকে সাপে কামড়েছে বলে পরিবারের লোকজন জানান। আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিই। তাদের শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায় ওই দুই ছাত্র।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়