,

ফেসবুকে প্রেম, শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র

news-image

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ২০২১ সালের ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। এরই মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এর ৬ মাস পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মামুন (২২) ও খাইরুন নাহার (৪০)। ভালোবাসা কোনো বাধা মানে না তাদের বয়সের ব্যবধান সেটা আরও একবার প্রমাণ করেছে।

২০২১ সালের ১২ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুরে ঘটেছে এমন ঘটনা। সপ্তাহ খানেক আগে ওই দম্পতির বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

জানা গেছে, খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। আর মামুন নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে।

বিয়ের বিষয়ে জানতে চাইলে খাইরুন নাহার বলেন, তার প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার একটি সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে সেই সংসার বেশিদিন টিকেনি।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জানিয়ে এই শিক্ষিকা বলেন, ‘আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই। সে সময় ফেসবুকে মামুনের সঙ্গে পরিচয়। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি।’

এ বিষয়ে মামুন বলেন, ‘মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সকলের কাছে দোয়া চাই।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়