,

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরতলীর মাটিডালি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকার আলহাজ কাজল শেখের ছেলে রেদোয়ান হাসান (২০) এবং একই এলাকার শাহিন শেখের ছেলে সাদিক হাসান (২০)। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাবু সাহা জানান, মহাস্থান থেকে ছেড়ে আসা ট্রাকটি বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় আসলে অপরদিক থেকে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়