বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামেকে করোনায় একজনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক রোগী মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

নিহত ইসলাম উদ্দিন বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা। তিনি ২ দিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এদিকে রামেকে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আফসার আলী (৭৫) নামে আরেকজন। নিহত আফসার আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে এক দিন আগে হাসপাতালে ভর্তি হন।

এই তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩ জন।

এছাড়া এসময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। ভর্তি অন্য ৩ জন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান একজন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন একজন।

 

এ জাতীয় আরও খবর

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

৫০ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যাটোর

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি যারা

পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার

বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

ইরানে ৮০ স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

নারীদের কর্মসংস্থানে শিশু দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ: ডা. জুবাইদা রহমান