,

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বিকল্প রুটে চলাচল স্বাভাবিক

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে লুপ লাইনে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। উদ্ধার অভিযান চলছে। মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেয়া ছিল তেলবাহী ট্রেনটিকে। কিন্তু আদেশ না মেনে চালক সামনের দিকে এগিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়