,

নিঃসন্তান দম্পতির ঘর আলো করে একসঙ্গে এলো ৪ ছেলে-মেয়ে

news-image

জেলা প্রতিনিধি : দীর্ঘ আট বছর নিঃসন্তান থাকার পর যেন আনন্দের বাঁধভাঙা জোয়ার এসেছে গৃহবধূ শম্পা বেগমের পরিবারে। একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) রাতে যশোর পৌর শহরের কুইন্স হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চার সন্তান জন্ম দেন। শম্পা বেগম যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্যার স্ত্রী।

স্বজনরা জানান, সোমবার দুপুরে শম্পার প্রসব বেদনা উঠলে তাকে কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইর তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি সন্তান প্রসব করেন শম্পা। চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। শম্পাসহ তার তিন নবজাতক সুস্থ রয়েছেন। তবে একটি শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম। তার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই আদ-দ্বীন হাসপাতালে রেফার করা হয়।

শম্পা জানান, তার স্বামী কুদ্দুস মোল্যা বর্তমানে মালয়েশিয়া রয়েছেন। চার সন্তান জন্মগ্রহণের খবরের তিনি বেজায় খুশি। চার সন্তানের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. প্রতিভা ঘরাই বলেন, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ-দ্বীন হাসপাতালে রেফার করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আশাবাদী।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়