,

ধর্ম অবমাননা : নড়াইলের সেই যুবক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, আকাশ সাহা নামের ওই তরুণকে গতকাল শনিবার রাত ১২টার দিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার ওই কলেজছাত্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বিক্ষুব্ধরা। এর জের ধরে গত শুক্রবার ওই কলেজছাত্রের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এ ছাড়া ওই এলাকার বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালানো হয়। এর পাশাপাশি এলাকার মন্দিরেও ভাঙচুর চালানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর থেকে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে বিক্ষুব্ধ লোকজন ওই কলেজছাত্রের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে। এরপর বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, ‘ওই কলেজছাত্র বলেছেন, ফেসবুকের ওই পোস্টটি তিনি করেননি।’ এ বিষয়ে প্রশাসন পরীক্ষা-নিরীক্ষা করে আইনগত পদক্ষেপ নেবে বলে জানান এ কর্মকর্তা।

এদিকে, এ ঘটনার পর ওই কলেজছাত্রের বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়