,

খুলনায় পশুর হাটে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৩

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাটে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আতক ব্যক্তিরা হলেন— বাগেরহাট জেলার বাড়ইখালি এলাকার আফছার উদ্দিন, আড়ংঘাটাধীন গাইকুড় এলাকার দেলোয়ার ব্যাপারী ও যশোর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা নাছিমা।

শুক্রবার (৮ জুলাই) সকালে টাকা ছিনতাইকালে আফসার উদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পরে তার দেয়া তথ্যমতে বাকি দুইজনকে আটক করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল সদরের সিঙ্গাপুর এলাকার বাসিন্দা টুকু শেখ কোরবানির পশু কেনার উদ্দেশে তার আত্মীয়ের সঙ্গে জোড়াগেট হাটে যান। হাটে ঘোরাঘুরি করার সময় তার কাপড়ে পশুর বর্জ্য লাগার কারণে ৭নম্বর ঘাট এলাকায় নদীর পানিতে বর্জ্য ধুতে যান। ওই সময় তার কোমরে থাকা টাকার ব্যাগটিকে নিয়ে দৌড় দেয় আফসার। সে টাকার থলে দিয়ে দেয় নাসিমা ও দেলোয়ার ব্যাপারীর কাছে। টাকার থলে পেয়ে তারা বাড়ি চলে যান। এসময় আফসার ধরা পড়ে জনতার হাতে। এ ঘটনায় টুকু শেখ বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, টুকু শেখ বৃদ্ধ মানুষ। আসামি আফসার তার কাছ থেকে টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময়ে উপস্থিত জনতার হাতে ধরা পড়ে। এসময়ে তার স্বীকারোক্তিতে নাসিমা ও দেলোয়ারকে গ্রেপ্তার করে ছিনতাইয়ের নগদ অর্থ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়