,

দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, আরোহী নিহত

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খুলনা-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ ফেরদৌসের (৩০) বাড়ি খুলনার খালিশপুর এলাকায়। তিনি ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন।

মোল্লাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামে ফিরছিলেন নাহিদ। বিকেলে তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে করে রওনা দেন। রাতে খুলনা- ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় তার মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়