,

বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহাকে কেন্দ্র করে টাঙ্গাই‌লের মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। গতকাল বুধবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ৩০ কি‌লো‌মিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে থেমে থেমে যানবাহন চলছে। এতে করে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। ‌

এদিকে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাক ব্যতীত যাত্রীবা‌হী প‌রিবহন সেতুর গোলচত্বর হয়ে ভুঞাপুর-তারাকা‌ন্দি দিয়ে ঘুরে মহাসড়কে প্রবেশ করছে। এতে ওই সড়কেও কিছু কিছু এলাকায় প‌রিবহনে ধীরগ‌তি রয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পু‌লিশ মহাসড়কের বি‌ভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করেছে‌।

মহাসড়কে দা‌য়িত্বরত পুলিশ সদস্যরা জা‌নি‌য়েছেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ এবং মহাসড়কে ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক একমুখী করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক দিয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, রাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পা‌ড় থেকে এলেঙ্গা পর্যন্ত তিনটা ব্রিজের কাছে গা‌ড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃ‌ষ্টি হয়েছে। তবে এখন গা‌ড়ি চলাচলে ধীরগ‌তি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি