,

প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দেয়া সেই ব্যক্তি মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা কুষ্টিয়ার কাজী আনিস (৫০) মারা গেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন।

এর আগে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ওই যুবক কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক নেতা।

আরও পড়ুন… প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

মোহাম্মদ আলী নামে তার ঘনিষ্ঠজন জানান, কাজী আনিস একজন ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন। এরপর বিভিন্ন জায়গায় সহায়তার জন্য গেলেও সহায়তা না পেয়ে আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটান তিনি।

আনিসের বরাত দিয়ে মোহাম্মদ আলী জানিয়েছে, সে হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবে। ওই কোম্পানি তার পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে-এর আগেও মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি। তাই আজ গায়ে আগুন দিয়েছেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, দগ্ধ যুবকের নাম কাজী আনিস। তার মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে। কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য