,

ইভিএম ভানুমতির খেলা চলবে না : ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এবার ইভিএমের ভানুমতির খেলা চলবে না। আপনার দিন শেষ হয়ে গেছে। নৌকা প্রায় ডুবু ডুবু করছে।’

আজ সোমবার রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এই সভা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঈদের আগেই আলেম-ওলামাসহ রাজবন্দিদের মুক্তি দিতে হবে। তা না হলে হাইকোর্টে ঈদের জামাত আদায় করার কোনো অধিকার সরকারের নাই। আমাদের স্পষ্ট কথা আলেমদের মুক্তি দিতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে।’

সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘সবাই রাজনৈতিক দলের নামে দোকান খুলতে চায়। কিন্তু কেউ কার্যকর কিছু করতে চায় না। ১৯৭৩ ভোটের বক্স চুরি করে যদি খন্দকার মোশতাককে পাস করানো না হতো, তাহলে আজকে পরিস্থিতি এমন হতো না। ২১ আগস্টের মতো ঘটনা না ঘটলে আজকে আওয়ামী লীগ-বিএনপির এমন মুখোমুখি অবস্থা হতো না।’

নুর আরও বলেন, ‘আমাদের দেশে একবার ক্ষমতা পেলে তাদের সারা জীবন ক্ষমতায় থাকার খায়েশ জাগে। বাংলাদেশের রাজনীতি, রাজনীতিবিদদের হাতে নাই। এখনও বিদেশি শক্তির ইশারায় ক্ষমতা পরিবর্তন হয়।’

সভায় আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড