রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ্নের হাতুড়ির আঘাতে প্রাণ গেল মামার

news-image

ইবি থানা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন মামা আয়ূব আলী (৫৫)। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়ূব আলী একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে ইউনিয়নের নিমতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন আয়ূব আলী। এমন সময় ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের ঝোঁপ থেকে হাতুড়ি নিয়ে বেরিয়ে আসেন ভাগ্নে সাজু। এরপর মোটরসাইকেলে লাথি দিয়ে মামাকে রাস্তায় ফেলে দেন। পরে হাতুড়ি দিয়ে মামার মুখ ও মাথায় আঘাত করে পালিয়ে যান সাজু।

পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা আয়ূব আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান আয়ূব আলী।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ভাগ্নে সাজু। তিনি একই ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে। তিনি এর আগেও একটি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

থানায় অভিযোগ না করার বিষয়ে জানতে চাইলে নিহতের ভাতিজা হুমায়ূন কবির আমাদের সময়কে বলেন, চাচার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। যদিও তাদের মৌখিকভাবে জানিয়েছি। এখন থানায় হত্যা মামলা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

গণমাধ্যমের স্বাধীনতা নেই: জি এম কাদের

মিরপুরে ধরা পড়ল হাজারের বেশি বিদেশি বিষাক্ত প্রাণী

অবহেলা-দুর্নীতিতে চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ফেরার ঘোষণা ‘ভণ্ডামি’—হাসিনাকে কড়া সমালোচনা সোহেল তাজের

শাওনের বিতর্কিত পোস্ট সরালেন, থানায় জিডি

সালিসে বৃদ্ধকে গুলির অভিযোগ, নাতি পলাতক

দেশটাকেই জান্নাত বানানোর আহ্বান গয়েশ্বরের

চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা ১৭ জেলায়

বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে বাংলাদেশ

১৭ বছরের আন্দোলনে মাথা নত করিনি: ফখরুল