,

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে রিকশাচালকের মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৫৫)। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, বৃহস্পতিবার (৩০ জুন) রাতে মাত্রা অতিরিক্ত বিষাক্ত মদ পান করেন আশরাফ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের বাসিন্দা। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মাত্রা অতিরিক্ত বিষাক্ত মদ পান করেন আশরাফ। এতে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় দুপুরের দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন সকালে নিজ বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যেতেন এবং গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে সারাদিন ভাড়ায় যাত্রী বহন করতেন। সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ফিরে যেতেন। একইভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে বাড়িতে ফেরেন তিনি। রাতের খাবার খাওয়ার পরে মাত্রা অতিরিক্ত বিষাক্ত মদ পান করেন। এতে শুক্রবার সকাল থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে দুপুরের দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়