,

জগন্নাথপুরে বন্যার পানি কমলেও সচল হয়নি সড়ক

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : নামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। ফলে দুর্ভোগে আছেন কয়েক লাখ মানুষ। এদিকে, নৌপথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। নৌকায় ১৫০০ টাকার ভাড়া এখন ৩-১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেড়েছে ছোট যানবাহনের ভাড়াও।

উপজেলার বাসিন্দা ও এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ১৭ জুন থেকে ভয়াবহ বন্যায় তলিয়ে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়ন। সিলেট বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বানাথ রশিদপুর সড়ক, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক; রাজধানীর ঢাকার সঙ্গে যাতায়াতের পাগলা-জগন্নাথপুর- রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক। এসব সড়ক ছাড়াও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অভ্যন্তরীণ সবকটি সড়কসহ গ্রামের রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

গত ১০দিন সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল রয়েছে। আঞ্চলিক মহাসড়ক, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক ও জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে পানি কমলেও সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হয়নি। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কগুলো ডুবে আছে এখনও।

এদিকে, যেসব সড়ক এলাকা থেকে পানি কমেছে সেসব এলাকায় ছোট ছোট যানবাহন চলাচল করছে। এসব যানবাহনে দুই থেকে তিনগুন ভাড়া আদায় করা হচ্ছে।

পৌরশহরের ইকড়ছই এলাকার আব্দুল গফুর জানান, উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে সিএনজিচালিত অকোরিকশায় গতকাল ১০০ টাকা ভাড়া দিয়ে শহরের হেলিপ্যাড এলাকায় এসেছি। যেখানে বন্যার আগে ভাড়া ছিল ২০ থেকে ২৫ টাকা। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চালকরা বেশি ভাড়া নিচ্ছেন। নৌপথেও একই অবস্থা।

শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান জানান, ইউনিয়নের প্রায় সবকটি সড়ক এখনো পানির নিচে। এতে চরম দুর্ভোগে আছে মানুষ। যাতায়াতের জন্য এখন নৌকাই ভরসা।

এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন জানান, বন্যায় যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর তালিকা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড