,

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে মুক্তিপণের জন্য অপহরণের পর আট বছরের শিশু রিফাত হোসেনকে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও শিশু আদালত-১-এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ওরফে পাঁচফুল এবং সাগর। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণ ও আলামত গোপনের অভিযোগে অন্য ধারায় তাদের আরও বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।

অন্যদিকে অপর পাঁচ আসামি সজিব হাসান, মফিজুল ইসলাম ওরফে বাচ্চু মিয়া, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজীদ হোসেনকে শিশু আইন অনুযায়ী ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে। অপরাধ সংঘটনের সময় তারা অপ্রাপ্তবয়স্ক থাকায় এ সাজা দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৫ জুলাই শাজাহানপুরে প্রবাসী এনামুল হকের ছেলে রিফাতকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি করা হলেও তিন দিন পর ১৮ জুলাই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা ১১ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে একজন আসামি মারা যাওয়ায় তার নাম বাদ পড়ে এবং বাকি আসামিদের মধ্যে অনেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রিফাতের বাবা এনামুল হক বলেন, উচ্চ আদালতে রায় বহাল থাকবে বলে তিনি আশা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর