,

প্রতিবেশী রাষ্ট্রের অপপ্রচার এখনও চলছে: ড. মাহবুব উল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে উসকানি ও অপপ্রচার এখনও অব্যাহত রয়েছে। তবে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের বর্তমান শক্তি দিয়ে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহবুব উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উসকানির মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট গোষ্ঠীর সংগঠিত শক্তি এখন আগের মতো নেই। তিনি আরও বলেন, আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের বড় ধরনের কোনো কার্যক্রম পরিচালনার সক্ষমতা নেই।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের নোংরা ভাষা ব্যবহার এবং গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। এ ধরনের অপপ্রচার বন্ধে রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর প্রবণতা রোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক থাকা জরুরি।

তিনি বলেন, ডিজিটাল আসক্তি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে, যা দীর্ঘমেয়াদে সামাজিক ক্ষতির কারণ হতে পারে। সচেতনতা ও নজরদারি বাড়ানোর মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয়ী হয় এবং বিরোধী দল তেজগাঁও কলেজ পরাজিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড