,

জিসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

news-image

অনলাইন ডেস্ক : ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আদেশ দেন।

মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শামছুল আলম শাহ আদালতে রিমান্ড আবেদন উপস্থাপন করেন। পরে বিচারক আংশিক মঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন জিসান মিয়া প্রধান নিখোঁজ হওয়ার দাবি করে তার পরিবার। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে একই রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে ওই রাতেই ২৫ বছর বয়সী এক নারী দাউদকান্দি থানায় জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এনে মামলা করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা শামছুল আলম শাহ বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। এসব তথ্য মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে সহায়ক হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, অভিযোগ প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিসান মিয়া প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে