,

খায়রুল হকের জামিন আবেদন খারিজ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সালেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে জামিনের আবেদন উপস্থাপন করেন তার আইনজীবী মোনায়েন নবী শাহীন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খোবাইব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে একই বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

এর আগে যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় খায়রুল হকের পক্ষে দেওয়া জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। এছাড়া আরও কয়েকটি মামলায়ও তিনি জামিন পেয়েছিলেন।

তবে সর্বশেষ এই মামলায় জামিন না মেলায় আপাতত তার মুক্তির সুযোগ নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত