,

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

news-image

অনলাইন ডেস্ক : কাতারে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশিরা কাতারের একটি ছাগলের খামারে কর্মরত ছিলেন। তাদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদের নাম জানা গেছে।

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী কর্মীদের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং তাদের পরিবারকে প্রাপ্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে