,

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ছেলে ডিবি হেফাজতে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বড় শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম (সজীব)কে আটক করেছে পুলিশ। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রোববার তাঁকে আটক করা হয়।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাইরুল ইসলামকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

একটি সূত্রের দাবি, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্পগোষ্ঠীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেওয়ায় একটি গাড়ি আটকে রাখা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। তাঁর বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

স্থানীয় পুলিশ ও শিল্পকারখানা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে খাইরুল ইসলামের বিরুদ্ধে। চাহিদামতো টাকা না পেলে কারখানার পণ্যবাহী যানবাহন আটকে রাখার অভিযোগও রয়েছে। এছাড়া সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখল ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আটকের পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তর) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খাইরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।”

এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাঁকে রাজধানী থেকে হেফাজতে নেয়। পরে বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনার পর তাঁকে ডিএমপির ডিবি কার্যালয়ে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে