,

ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার (২১ জুন) বিকেলে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকাল সোমবার দুপুরের পর আবার বৃষ্টি হতে পারে।

সন্ধ্যায় আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ‘মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয়। ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যাঞ্চলে হালকা সক্রিয় ফলে ঢাকাসহ আশপাশে প্রতিদিন বৃষ্টি না হলেও ২-১ দিন পর হচ্ছে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে থাকবে।

তিনি বলেন, গত দুদিন ঢাকায় অনেক গরম ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে আবহাওয়া সহনশীল থাকে। নতুবা ভ্যাপসা গরম অনুভূত হয়।

এদিকে আগামীকাল সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম