,

বোরকা পরে বাড়িতে ঢুকে স্ত্রী-‌শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের শ্রীবরদীতে বোরকা পরে শ্বশুরবাড়ি ঢুকে স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালী বেগম (৫০) ও জ্যাঠা শ্বশুর আলহাজ্ব মাহামুদকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন মিন্টু মিয়া। নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন মনিরার বাবা মনু মিয়া, ভাই শাহাদাৎ হোসেন ও নিহত মাহমুদের স্ত্রী ছাহেরা বেগম।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার খোশালপুর পুটল গ্রামে এ ঘটনা ঘটে। লোমহর্ষক এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরার সঙ্গে পার্শ্ববর্তী গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে মিন্টু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বোরকা পরে দা নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী মনিরা বেগমকে কুপিয়ে হত্যা করেন। তাকে বাধা দিতে গেলে শাশুড়ি শেফালী খাতুন, জ্যাঠা শ্বশুর মাহামুদ, জ্যাঠা শাশুড়ি বাচ্চুনি ও শ্যালক শাহাদাৎকে কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে শেফালী বেগম, মাহমুদ ও শেফালী খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন।

জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী দৈনিক আমাদের সময়কে বলেন, ঘটনাস্থ‌ল থেকে একজনের এবং বাকি দুজনের মরদেহ বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি অ‌ভিযুক্তকারীকে ধরতে অ‌ভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়