,

বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় যুক্তরাষ্ট্র

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের জন্য যুক্তরাষ্ট্র জরুরি অর্থসহায়তা হিসেবে ২ কোটি ৩০ লাখ টাকা দিয়েছে। খবর বাসস

বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এই অর্থসহায়তা দেয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, উপদ্রুত এলাকায় ১২০ বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এ দুর্যোগের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থেকে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের জরুরি সহায়তা দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অর্থসহায়তা দিয়েছে। ইউএসএইড শুধু গত বছরই ১২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সুবিধা প্রসার, স্বাস্থ্য-শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়নচর্চা, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনে টেকসই পরিস্থিতি জোরদারের জন্য গৃহীত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার অর্থসহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড