,

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় প্রমিজ নাগ (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন হোটেল সিটি ইনের পেছনের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রমিজ নাগ নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র ছিলেন। তিনি হোটেল সিটি ইনের পেছনে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় পাশের ফ্ল্যাটে অবস্থানরত সহপাঠীরা ফ্যানের হুকের সঙ্গে প্রমিজকে ঝুলে থাকতে দেখেন। এ অবস্থা দেখে তারা প্রমিজের ঘরের দরজা ভেঙে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় খবর দেওয়া হলে মরদেহের সুরতহাল রিপোর্ট করে মরদেহ মর্গে পাঠায় পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাহিদ হাসান মৃধা জানান, একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শুনেছেন তিনি। তবে কী কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়