,

ধরা পড়লেন কারাগার থেকে মই বেয়ে পালানো সেই কয়েদি

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া আবু বক্কর সিদ্দিক (৩৭) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।

শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় গতকাল বুধবার দুপুরের দিকে আবু বক্কর সিদ্দিক সন্দেহভাজন হিসেবে চলাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তার বাড়ি সাতক্ষীরা।

পরে খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি পলাতক আসামি। পরে ওইদিনই আবু বক্কর সিদ্দিককে শরীয়তপুর আদালতের মাধ্যমে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়, বলেন এসআই।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক নিজের তৈরি মই বেয়ে পালিয়ে যান। একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড