,

হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের হজযাত্রীর জন্য কোটা বাড়িয়েছে সৌদি সরকার। এর ফলে বাংলাদেশ থেকে আরও অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলের কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। আগের কোটা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারবেন। এখন কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর গত ১৮ দিনে (২২ জুন দিবাগত রাত ২টা পর্যন্ত) ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৮ হাজার ১৫৪ জন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি