,

ফোন না পেয়ে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শেরপুরে মোবাইল না পাওয়ার অভিমানে সোহেল রানা (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে নাকুয়া গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের ধারণা, ভোরে সোহেল আত্মহত্যা করেছে। নিহত কলেজছাত্র নাকুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, জন্ম নিবন্ধনে ভুল থাকায় সংশোধনের জন্য বাবা-মায়ের কাছে টাকা চান সোহেল রানা। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ফোন কিনতে চায় সে। পরীক্ষা শেষে মোবাইল কিনে দিতে চান তার বাবা শফিকুল ইসলাম। এতে অভিমান করে আত্মহত্যা করে সোহেল।

সোহেলের মা আম্বিয়া বলেন, সকালে গরুকে খাওয়ানোর জন্য সোহেল রানাকে ডাক দিলে কোনো সাড়া পায়নি। এরপর পরিবার দরজা ভেঙে ঘরের ভিতরে গেলে গলায় দড়ি লাগানো অবস্থায় তাকে দেখতে পায়। এরপর তাদের চিৎকার শুনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার ও এসআই তন্ময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না